|
জয়পুরহাট জেলা তথ্য বাতায়নে(District Web Portal)স্বাগতম
জয়পুরহাট জেলার উত্তরে দিনাজপুর জেলা, পূর্বে গাইবান্ধা ও বগুড়া জেলা,দক্ষিণে- বগুড়া ও নওগাঁ জেলা,পশ্চিমে নওগাঁ ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য । সর্বোচ্চ গড় তাপমাত্রা- ৩৪.৬ ডিগ্রী সে. সর্বনিম্ম ১১.৯ ডিগ্রী সে. । বার্ষিক গড় বৃষ্টিপাত- ১৬১০ মিঃ মিঃ । ছোট যমুনা, তুলশীগঙ্গা , চিরি, হারামতি ও শ্রীনদী বিধৌত একটি প্রাচীন জনপদের এই জয়পুরহাট জেলা । পরাধীন বাংলায় বৃটিশ শাসনামলে ১৮২১ সালে বৃহত্তর রাজশাহী জেলার চারটি, রংপুর জেলার ২টি ও দিনাজপুর জেলার ৩টি থানা নিয়ে যে বগুড়া জেলা গঠিত হয়েছিল তারই অংশ বিশেষ নিয়ে ১৯৭১ সালে প্রথমে জয়পুরহাট মহকুমা এবং পরবর্তীকালে ১৯৮৪ সালে জয়পুরহাট জেলা গঠিত হয় । জয়পুরহাট জেলা হতে প্রায় ২০ কিঃ মিঃ দূরে বর্তমান নওগাঁ জেলার পাহাড়পুরে( সোমপুর বিহার ) পাল বংশীয় রাজা জয়পালের রাজধানী ছিল । জয়পুরহাটের খঞ্জনপুর হতে ২ কিঃ মিঃ পশ্চিমে রাজা জয়পালের রাজবাড়ীর ধ্বংসাবশেষ আছে। কথিত আছে সেই পাল বংশীয় রাজা জয়পালের নামানুসারে জয়পুরহাট এর নামকরণ হয় ।
গণতান্ত্রিক সরকার জনগনের স্বপ্নকে বাস্তবে রুপদানের জন্য ২০২১ এর ভিশন নির্ধারন করেছে ডিজিটাল বাংলাদেশ। রাষ্ট্রের সকল উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন সমন্বয় হয় মাঠ প্রশাসনের মাধ্যমে মাঠ প্রশাসনের মৌলিক স্তর হল জেলা প্রশাসন। মহান বিজয় দিবস উপলক্ষ্যে চালু হতে যাচ্ছে জয়পুরহট জেলা তথ্য বাতায়ন(District Web Portal)। এটি জেলার তথ্য ভান্ডার এবং যোগাযোগের অত্যন্ত কাছের মাধ্যম। সুশাসন ও ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে রাষ্ট্রের এক ধাপ এগিয়ে চলার অনুপ্রেরণা। জয়পুরহাট জেলা ওয়েব পোর্টালের মাধ্যমে জনগনের সাথে জেলা প্রশাসন, জেলার বিভিন্ন বিভাগ ও সরকারের সাথে মিথস্ত্রিয়া চলবে প্রতিনিয়ত। এ ওয়েবের মাধ্যমে জনগনের সাথে একদিকে যেমন আমাদের সম্পৃক্ততা এবং জবাব দিহীতা বাড়বে তেমনি জেলার জনগন যে কোন তথ্য ও সমস্যা সরাসরি প্রশাসনকে অবহিত করতে পারবেন এবং এর প্রতিকার পাবেন। বিশ্বের যে কোন প্রান্ত থেকে মানুষ জয়পুরহাটকে খুঁজে পাবেন ঘরের কাছের আঙ্গিনার মতো করে। ইতোমধ্যে ওয়েব হালনাগাদকরন ও জনগনের চাহিত তথ্যাদি তথ্যের যোগান দেয়ার জন্য প্রতিষ্ঠা করা হয়েছে জেলা প্রশাসনের ওয়েব সেল। জেলা তথ্য বাতায়নের উন্নয়নে আপনার মূল্যবান পরামর্শ ওয়েব সেল কর্তৃক সাদরে গৃহীত হবে।
|