জেলা প্রশাসন
left_menu_pic
Joomla Slide Menu by DART Creations
left_menu_footer
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট

 

 

 

 

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট

পোস্টাল ঠিকানা

মোঃ আবু বকর সিদ্দিক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জয়পুরহাট

ফোন নং

০৫৭১-৬২২৫২ (অফিস)

ফ্যাক্স নং

০৫৭১-৬২২৯৪, ০৫৭১-৬২৫৪৬

ই-মেইল

এই ইমেইল ঠিকানা স্পামবট থেকে রক্ষা করা হচ্ছে।এটি দেখতে হলে আপনাকে JavaScript সক্রিয় করতে হবে।

 

 

 

 


অতিরিক্ত জেলা প্রশাসক ম্যাজিস্ট্রেট এর আওতায় শাখাসমূহের নাম :

 

 


 

শাখার নাম

কর্মকর্তার নাম

পদবী

কার্যপরিধি

মন্তব্য

জুডিশিয়াল মুন্সিখানা (জেএম) শাখা

রমেন্দ্র নাথ বিশ্বাস

সহকারী কমিশনার

এ জেলায় জনগণকে শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ প্রবণতা প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে ভেজাল বিরোধী অভিযান, পণ্যের সঠিক মাপ র্নির্ণয় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখার কার্যক্রম গ্রহণ করা হয়। চোরাচালান প্রতিরোধ করতে জনগণকে উদ্বুদ্ধকরণ কর্মসূচী পালন করা হয়। এ জেলার যুব সমাজ তথা জনগণকে মাদক পাচার, সেবন বিক্রি কার্যক্রম থেকে বিরত থাকার পদক্ষেপ গ্রহণ করা হয়। নারী শিশু পাচার এবং নির্যাতন প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়। আগ্নেয়াস্ত্র লাইসেন্স ইস্যু, বাতিল, ইত্যাদি সংক্রান্ত পদক্ষেপ গ্রহণ করা হয়। বেসরকারী কারা পরিদর্শক নিয়োগ, কারাবোর্ডে ম্যাজিস্ট্রেট নিয়োগ, দরপত্র সভায় প্রতিনিধি প্রেরণ, প্যারোল মঞ্জুরবিজ্ঞ পিপি, বিজ্ঞ জিপি, এপিপি, এজিপিদের সম্মানী ভাতা প্রদানআইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ম্যাজিস্ট্রেট নিয়োগ, ১৪৪ ধারা জারী, পরীক্ষা কেন্দ্রে ম্যাজিস্ট্রেট নিয়ো এবং সালফার লাইসেন্স ইস্যু পরিবহনের আদেশ,রিমান নির্ধারনসহ যাবতীয় কার্যক্রম গ্রহণ করা হয়।

পাসপোর্ট শাখা

রমেন্দ্রনাথ বিশ্বাস

সহকারী কমিশনার

পাসপোর্টের আবেদনপত্র গ্রহণ পাসপোর্ট বহি বিতরণ (সকাল ০৯ ঘটিকা হতে বেলা ১.০০ ঘটিকা পর্যন্ত।

উক্ত পাসপোর্টের মেয়াদ হবে ০১ (এক) বছর।

ফিস এর পরিমান = ১,০০০/- (এক হাজার) টাকা মাত্র। ফিস সোনালী ব্যাংক, প্রধান শাখায় জমা দিয়ে জমা রশিদসহ আবেদনকারীকে স্বয়ং হাজির হয়ে আবেদন পত্র জমা দিতে হবে।

পাসপোর্ট প্রদানের সময়সীমা পুলিশী প্রতিবেদন প্রাপ্তি স্বাপেক্ষে ১৫ (পনের) কর্ম দিবস।

নির্ধারিত আবেদন ফরমে ০২(দুই) কপি আবেদন পত্র ফরমে বর্ণিত নিয়মাবলী মোতাবেক পুরণ করে জমা দিতে হবে।

পাসপোর্ট সাইজের কালার ছবি প্রয়োজন হবে ০৪ (চার) কপি এবং স্ট্যাম্প সাইজ ছবি ০১ (এক) কপি।

আবেদনপত্রের সাথে আইডি কার্ডের ফটোকপি ০১ (এক) কপি, জন্ম সনদ পত্রের ফটোকপি ০২ (দুই) কপি এবং নাগরিকত্ব ০১ (এক) কপি জমা দিতে হবে।

মহিলা এবং বাচ্চাদের ক্ষেত্রে অভিভাবকের প্রত্যয়নপত্র জমা দিতে হবে।

ট্রেজারী শাখা

শাহ্ মোঃ কামরুল হুদা

সহকারী কমিশনার

জুডিশিয়াল নন জুডিশিয়াল পোস্টাল অন্যান্য স্ট্যাম্প বিক্রয়, ভেন্ডারদের নতুন লাইসেন্স প্রদান, লাইসেন্স নবায়ন, সর্বপ্রকার পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র সংরক্ষণ বিতরণ এবং যথাযথ কর্তৃপক্ষের আদেশে উদ্ধারকৃত বিভিন্ন প্রকার মালামাল সংরক্ষন করা হয়।

মটরযান ড্রাইভিং শাখা

রমেন্দ্র নাথ বিশ্বাস

সহকারী কমিশনার

লিখিত ‡gŠখিক পরীক্ষার মাধ্যমে মটরযান ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হয়।