জেলা প্রশাসন
left_menu_pic
Joomla Slide Menu by DART Creations
left_menu_footer
ক্ষেতলাল উপজেলা পরিষদ

 

১. এক নজরে উপজেলাঃ ক্ষেতলাল উপজেলা পরিষদ

 

 

আয়তন

১৪২.৬ বর্গ কিলোমিটার

অবস্থান

২৪­­­­৫৬' থেকে ২৫০৮' উত্তর অক্ষাংশ এবং ৮৯০২' থেকে ৮৯১২' দ্রাঘিমাংশের মধ্যে জেলা সদর থেকে দুরত্ব ১৪ কিমি, রাজধানী হ‘তে ২৭৪ কিমি

জনসংখ্যা

১,১৫,৯১৮ জন। (২০০১ সালের আদমশুমারী অনুযায়ী)

ঘনত্ব

৮১৩ প্রতি কি.মি.

নির্বাচনী এলাকা

৩৫, জয়পুরহাট-২

থানা/ইউনিয়ন

০৫টি

মৌজা

৮৮টি, গ্রাম-১৪৫টি

সরকারী হাসপাতাল

০১টি

স্বাস্থ্য কেন্দ্র/ক্লিনিক

১৬টি

পোষ্ট অফিস

০৬টি

নদ-নদী

০২টি, তুলসীগঙ্গা এবং হারাবতী

হাট-বাজার

১১টি

ব্যাংক

০৩টি

 





২।      উপজেলা পটভূমিঃ

 

 

অত্র ক্ষেতলাল উপজেলাটি থানা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে ০৭ ডিসেম্বর ১৮৭৪ খ্রিঃ এবং উপজেলা হিসেবে স্বীকৃতি লাভ করে ১৯৮৪ খ্রিঃ। পূর্বে এটি বগুড়া জেলার অধীনে জয়পুরহাট মহকুমার একটি থানা ছিল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হ‘ল যে, এখানে শুধু একটি থানা (police station) ও একটি পশু সম্পদ হাসপাতাল (Veterinary Hospital) ছিল। বাকি সকল সরকারী অফিস এমন কি T.T.D.C. অফিসও ছিল কালাই এলাকায়, যা ক্ষেতলাল হতে প্রায় ০৬ কিলোমিটার দূরে। যেহেতু অধিকাংশ সরকারী অফিস কালাই এলাকায় অবস্থিত, সেহেতু উপজেলা পদ্ধতি চালূ করার সময় কালাই এলাকার জনগোষ্ঠির দাবী ছিল, ‘ক্ষেতলাল থানার নাম পরিবর্তন করে কালাই উপজেলা নাম করণ করা হোক’। এরপর অনেক আলাপ

আলোচনা ও বাক

বিতন্ডার পর অবশেষে ক্ষেতলাল থানাকে দুই ভাগে বিভক্ত করে ‘ক্ষেতলাল’ উপজেলা ও ‘কালাই’ উপজেলা নাম করণ করা হয়। প্রতিটি উপজেলায়ই ০৫টি করে ইউনিয়ন রয়েছে।

পূর্বে এ জনপদের  নাম ছিল ‘কসবা’। ধীরে ধীরে এটি ‘কসবা ক্ষেতলালে’ রূপান্তর হয়। অবশেষে ক্ষেতলাল নামে পরিচিতি লাভ করে। ক্ষেতলাল নামকরণে নির্দিষ্ট কোন উৎস খুঁজে না পাওয়া গেলেও  অত্র এলাকার সূধীজনদের মত অনুসারে দক্ষিণ ভারতীয় একজন অধিবাসীর আগমনের পর ‘ক্ষেতলাল’ নামকরণ হয়। যিনি এখানে দক্ষিণ ভারত থেকে এসে ‘বাজার চড়া’ এলাকায় বসতি স্থাপন করেন, যেটি বর্তমানে  এস. এ. কলেজ, ক্ষেতলাল এবং ডাক বাংলো

র নিকট অবস্থিত। তিনি দীর্ঘ সময় অবস্থান করেন। তাঁর নাম অনুসারে এ এলাকার নাম ‘ক্ষেতলাল’ হয়। সূধীজনদের অন্য একটি পক্ষের মতে ক্ষেতলাল

এ দীর্ঘ সময় ধরে ধান উৎপাদনের জন্য বিখ্যাত ছিল। ধান কর্তনের পূর্বে এ ধানক্ষেতগুলো ‘লাল’ আকার ধারন করে। ধারনা করা হয় ‘ক্ষেতলাল’ নামটি ‘ক্ষেত’ এবং ‘লাল’ এ দু‘টি শব্দ থেকে নেয়া হয়েছে।




৩।     উপজেলার মানচিত্রঃ

 

 







৪।      উল্লেখযোগ্য স্থান বা স্থাপনাঃ



হিন্দা মসজিদঃ বড়াইল ইউনিয়নে হিন্দা গ্রামে হিন্দা শাহী জামে মসজিদ অবস্থিত । এটি ০১ একর জমির উপর আল্লামা হযরত খাজা শাহ্ মাওলানা মোঃ আব্দুল গফুর চিশতি (রঃ) বাংলা ১৩৬৫ সালে  সালে স্থাপন করেন। মার্বেল পাথর দ্বারা কারুকাজ খচিত পাঁচ গম্বুজ বিশিষ্ট ও  খিলান দ্বারা নির্মিত মসজিদটি বর্তমান সময়ের জন্য একটি আশ্চর্য স্থাপনা।


 

 



হিন্দা মসজিদ

 



আছরাঙ্গা দিঘীঃ মাহমুদপুর ইউনিয়নে তুলসীগঙ্গা নদীর পূর্ব পার্শ্বে আছরাঙ্গা দিঘী অবস্থিত। এর আয়তন ২৬ একর। জনশ্রুতি আছে সম্রাট গোপাল চন্দ্র রায় বাহাদুর এটি খনন করেন। বৌদ্ধ সম্রাটের শাসন আমলে এটি বৌদ্ধদের ধর্মীয় স্থান হিসেবে ব্যবহৃত হত।







আছরাঙ্গা দিঘীঃ

 





৫। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ঃ

 

 

ক্ষেতলাল উপজেলার ক্ষেতলাল সদর ইউনিয়নে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় অবস্থিত। এটি দক্ষিনমুখী একটি দ্বিতল ভবনের ২য় তলায় অবস্থিত।

যোগাযোগের ঠিকানাঃ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, ক্ষেতলাল -৫৯২০, জয়পুরহাট

 

 

 

 


 



সিটিজেন চার্টারঃ


 

ক্রমিক নং

সেবা/কাজের বিবরণী

সেবা গ্রহনকারী/সেবা প্রত্যাশির দায়িত্ব

সেবা প্রদানকারী কর্মকর্তা/কর্মচারী

সেবা প্রদানের সময়সীমা

সেবা প্রদানকারী সংশ্লিষ্ট বিভাগ

 

আইন শৃঙ্খলা রক্ষা/নিয়ন্ত্রন

সংবাদ প্রেরণ

১। উপজেলা নির্বাহী অফিসার

২। ভারপ্রাপ্ত কর্মকর্তা, ক্ষেতলাল থানা।

৩। অফিস সুপার।

১। জরুরী ক্ষেত্রে তাৎক্ষনিক ভাবে।

২। স্বাভাবিক ক্ষেত্রে সর্বোচ্চ ০৩ দিন।

ক্ষেতলাল থানা।

 

ন্নয়নমূলক কর্মকান্ড

আবেদন পত্র প্রেরণ

১। অফিস সুপার।

২। সি এ কাম ইউ ডি

৩।অফিস সহকারীগণ।

১। জরুরী ক্ষেত্রে তাৎক্ষনিক ভাবে।

২। স্বাভাবিক ক্ষেত্রে সর্বোচ্চ ০৩ দিন।

১। উপজেলা প্রকৌশলী

২। পি আই ও

৩। উপজেলঅ কৃষি অফিস

৪। উপজেলা পশু সম্পদ অফিস

৫। উপজেলা সমাজ সেবা অফিস

৬। উপজেলা মৎস অফিস

৭।উপজেলা যুব উন্নয়ন অফিস

 

সার বিতরণ ও মনিটরিং

সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত ডিলারের নিকট গমন।

সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ডিলার

তাৎক্ষনিক ভাবে।

উপজেলা কৃষি অফিস

 

প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা ও ত্রাণ বিষয়ক সকল কার্যক্রম

সংবাদ প্রেরণ

সরকারী নির্দেশ মোতাবেক

প্রকল্প বান্তবায়ন কর্মকর্তা।

তাৎক্ষনিক ভাবে।

উপজেলা প্রকল্প বান্তবায়ন কর্মকর্তা।

 

পাবলিক পরীক্ষা

কেন্দ্র সচিব আবেদন পত্র প্রেরণ করলে/ যোগাযোগ করলে্

সি এ কাম ইউ ডি এ।

নির্দিষ্ট সময়ে।

উপজেলা নির্বাহী অফিস।

 

শিক্ষা প্রতিষ্ঠানের তদারকি ও বেতনভাতা প্রদান।

সময়সূচী মোতাবেক বিল দাখিল করলে।

সি এ কাম ইউ ডি এ।

০১ দিন।

উপজেলা নির্বাহী অফিস।

 

সার্টিফিকেট মামলা পরিচালনা।

সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের আবেদনক্রমে।

জনাব মোঃ শহিদুল ইসলাম

অফিস সহকারী।

বিধি মোতাবেক।

উপজেলা নির্বাহী অফিস।

 

মোবাইল কোর্ট পরিচালনা।

১। বিশ্বস্ত সূত্রে/ সংবাদের ভিত্তিতে।

২।  সুবিধামত সময়ে।

জনাব মোঃ শহিদুল ইসলাম

অফিস সহকারী।

তাৎক্ষনিকভঅবে।

উপজেলা নির্বাহী অফিস।

 

১। ইউয়ন পরিষদের কার্যক্রম তদারকি।

২। চেয়ারম্যান ও সদস্যদের সম্মানী ভাতা।

৩। সচিবদের বেতন ভাতার চেক প্রদান

(২৫%)।

৪। গ্রাম পুলিশদের বেতন ভাতা প্রদান সহ প্রশাসনিক সকল কার্যক্রম সম্পাদন।

১। ভ্রমনসূচী মোতাবেক।

২। নির্ধারিত সময়ে।

৩। অর্থ প্রাপ্তি সাপেক্ষে।

অফিস সুপার।

নির্ধারিত সময়ে।

উপজেলা নির্বাহী অফিস।

 

 

১০

১০০% সেনিটেশন প্রকল্প বাস্তবায়ন।

১। ইউ পি চেয়ারম্যানগণের চাহিদা মোতাবেক।

২। উপসহকারী প্রকৌশলী (জনস্বাস্থ)।

সি এ কাম ইউ ডি এ।

নির্ধারিত সময়ে।

উপজেলা নির্বাহী অফিস ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

 

১১

প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কার্যক্রম তদারকি করণ ও সাধারণ যোগাযোগ রক্ষা করণ।

১। ভ্রমনসূচী মোতাবেক

২। আবেদন করলে।

সি এ কাম ইউ ডি এ।

নির্ধারিত সময়ে।

উপজেলা নির্বাহী অফিস ও উপজেলা শিক্ষা অফিস।

 

১২

স্থানীয় ও জাতীয় নির্বাচন পরিচালনা।

স্থানীয় সরকার কর্তৃক নির্দেশিত হয়ে।

১। অফিস সুপার।

২। সি এ কাম ইউ ডি এ।

৩। কর্মরত অফিস সহকারীগণ।

নির্ধারিত সময়ে।

উপজেলা নির্বাহী অফিস ও উপজেলা নির্বাচন অফিস।

 

১৩

গুচ্ছগ্রাম/আদর্শগ্রাম/

আশ্রয়ণ/আবাসন প্রকল্প বাস্তবায়ন ও তদারকি করণ।

১। ভ্রমনসূচী মোতবেক।

২। অর্থ প্রাপ্তি সাপেক্ষে।

৩। আবেদন করলে।

সি এ কাম ইউ ডি এ।

নির্ধারিত সময়ে/ তাৎক্ষনিকভাবে।

উপজেলা নির্বাহী অফিস, উপজেলা ভূমি অফিস ও উপজেলা সমবায় অফিস।

 

১৪

সরকারী হাট বাজার ব্যবস্থাপণা।

বিধি মোতাবেক।

অফিস সুপার।

নির্ধারিত সময়ে।

উপজেলা নির্বাহী অফিস ও উপজেলা ভূমি অফিস ।

 

১৫

জলমহাল ব্যবস্থাপণা

১। আবেদনক্রমে

২। বিধিমোতবেক।

সি এ কাম ইউ ডি এ।

নির্ধারিত সময়ে।

উপজেলা নির্বাহী অফিস, উপজেলা ভূমি অফিস ও উপজেলা সমবায় অফিস।

 

১৬

উপজেলা খাস/ অর্পিত সম্পত্তি/ বালুমহাল/ সম্পত্তি জমা খারিজ।

১। আবেদনক্রমে

২। বিধিমোতবেক।

জনাব মোঃ শহিদুল ইসলাম

অফিস সহকারী।

নির্ধারিত সময়ে।

উপজেলা নির্বাহী অফিস ও উপজেলা ভূমি অফিস।

 

১৭

জনসাধারণের বিভিন্ন অভিযোগ/ নিষ্পিত্তিকরণ।

১। আবেদনক্রমে

২। বিধিমোতবেক।

অফিস সুপার।

নির্ধারিত সময়ে।

উপজেলা নির্বাহী অফিস।

 

১৮

ধর্মীয় প্রতিষ্ঠান ও ব্যাক্তির অনুকুলে সরকারী অনুদান সংক্রান্ত কার্যক্রম, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ অন্যান্য কার্যক্রম।

আবেদন পত্র প্রেরনের মাধ্যমে ও সরকারী বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে।

১। সি এ কাম ইউ ডি এ।

২। জনাব মোঃ ইমদাদুল হক

অফিস সহকারী।

নির্ধারিত সময়ে।

উপজেলা নির্বাহী অফিস, উপজেলা সমাজসেবা অফিস ও উপজেলা মহিলা বিষয়ক অফিস।

 

১৯

অধঃস্তন কর্মকর্তা-কর্মচারীর এ.সি.আর. লিখন, কর্ম বন্টন, ছুটি অনুমোদন, চাকুরী বহি সংরক্ষণ ও ব্যাক্তিগত নথি সংরক্ষণ।

বিধি মোতাবেক।

১। অফিস সুপার।

২। সি এ কাম ইউ ডি এ।

৩। কর্মরত অফিস সহকারীগণ।

নির্ধারিত সময়ে।

উপজেলা নির্বাহী অফিস।

 

২০

জন্ম নিবন্ধন কাজে তদারকি করণ ও অন্যান্য কাজ সম্পাদন।

১। আবেদনক্রমে।

২। সরকারী নির্দেশক্রমে।

অফিস সুপার।

০১ দিন।

উপজেলা নির্বাহী অফিস, উপজেলা পরিবার পরিকল্পনা অফিস ও উপজেলা পরিসংখ্যান অফিস।

 

২১

বাল্য বিবাহ নিরোধ।

১। আবেদনক্রমে।

২। সংবাদ প্রাপ্তি সাপেক্ষে।

জনাব মোঃ শহিদুল ইসলাম

অফিস সহকারী।

তাৎক্ষনিকভাবে।

উপজেলা নির্বাহী অফিস, ভারপ্রাপ্ত কর্মকর্তা, ক্ষেতলাল থানা ও উপজেলা মহিলা বিষয়ক অফিস।

২২

সংক্রামক পশুরোগ প্রতিরোধ/বাড-র্ফ্লু রোগ নিয়ন্ত্রণ

১। আবেদনক্রমে।

২। সংবাদ প্রাপ্তি সাপেক্ষে।

১। অফিস সুপার।

২। সি এ কাম ইউ ডি এ।

তাৎক্ষনিকভাবে।

উপজেলা নির্বাহী অফিস ও উপজেলা

পশুসম্পদ অফিস।

২৩

বিভিন্ন চিঠিপত্র গ্রহন ও বিতরণ এবং সার্ভিস স্ট্যাম্প সংরক্ষণ।

-

জনাব মোঃ ইমদাদুল হক

অফিস সহকারী।

তাৎক্ষনিকভাবে।

উপজেলা নির্বাহী অফিস।

২৪

বিভিন্ন বিভাগের কাজ-কর্মের সমন্বয় সাধন, উন্নয়ন ও সমন্বয় কমিটির সভার মাধ্যমে।

-

১। অফিস সুপার।

২। সি এ কাম ইউ ডি এ।

বিধি মোতাবেক।

উপজেলা নির্বাহী অফিস ও সংশ্লিষ্ট অফিস/দপ্তর।

২৫

সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষ/জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত যে কোন দায়িত্ব পালন।

নির্দেশ মোতাবেক।

১। অফিস সুপার।

২। সি এ কাম ইউ ডি এ।

৩। কর্মরত অফিস সহকারীগণ।

বিধি মোতাবেক।

উপজেলা নির্বাহী অফিস।

 



৬। উপজেলা পরিষদঃ

 

 



 


* চেয়াম্যানের নামঃ মোঃ তাইফুল ইসলাম তালুকদার।

*ভাইস চেয়ারম্যানঃ মোঃ সিরাজুল ইসলাম বুলু।

* মহিলা ভাইস চেয়ারম্যানঃ নুরুন্নাহার গুন্নাহ্ ।


যোগাযোগের ঠিকানাঃ উপজেলা পরিষদ, ক্ষেতলাল, জয়পুরহাট।





উপজেলা পরিষদের সদস্যঃ


 

জনাব গোলাম মোস্তফা, মাননীয় সংসদ সদস্য, ৩৫, জয়পুরহাট-২                                               - উপদেষ্টা।

জনাব শাহীন মনোয়ারা হক, মাননীয় সংসদ সদস্য, মহিলা আসন-৩০, নওগাঁ।

দায়িত্বপ্রাপ্ত এলাকা ৩৫, জয়পুরহাট-২ - উপদেষ্টা।

 

 

জনাব গোলাম মোস্তফা, মাননীয় সংসদ সদস্য, ৩৫, জয়পুরহাট-২ - উপদেষ্টা।

জনাব শাহীন মনোয়ারা হক, মাননীয় সংসদ সদস্য, মহিলা আসন-৩০, নওগাঁ।

দায়িত্বপ্রাপ্ত এলাকা ৩৫, জয়পুরহাট-২ - উপদেষ্টা।

০১। জনাব মোঃ তাইফুল ইসলাম তালুকদার, চেয়ারম্যান উপজেলা পরিষদ, ক্ষেতলাল, জয়পুরহাট - সভাপতি।

০২। জনাব মোঃ সিরাজুল ইসলাম বুলু, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ক্ষেতলাল, জয়পুরহাট - সদস্য।

০৩। জনাব নুরুন্নাহার গুন্নাহ্, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ক্ষেতলাল, জয়পুরহাট - সদস্য।

০৪। জনাব আব্দুর রশিদ বকুল, চেয়ারম্যান, মাহমুদপুর ইউনিয়ন পরিষদ - সদস্য।

০৫। জনাব মোঃ খলিলুর রহমান, চেয়ারম্যান, বড়াইল ইউনিয়ন পরিষদ - সদস্য।

০৬। জনাব মোঃ গাজীউল হক, চেয়ারম্যান, আলমপুর ইউনিয়ন পরিষদ - সদস্য।

০৭। জনাব মোঃ তোজাম্মেল হোসেন, চেয়ারম্যান, বড়তারা ইউনিয়ন পরিষদ - সদস্য।

০৮। জনাব মোঃ নুরুল ইসলাম চৌধুরী, চেয়ারম্যান, ক্ষেতলাল সদর ইউনিয়ন পরিষদ - সদস্য।

০৯। উপজেলা নির্বাহী অফিসার, ক্ষেতলাল, জয়পুরহাট -সদস্য সচিব।

১০। উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা, ক্ষেতলাল, জয়পুরহাট - সদস্য।

১১। উপজেলা কৃষি কর্মকর্তা, ক্ষেতলাল, জয়পুরহাট - সদস্য।

১২। উপজেলা পশু সম্পদ কর্মকর্তা, ক্ষেতলাল, জয়পুরহাট - সদস্য।

১৩। উপজেলা মৎস্য কর্মকর্তা, ক্ষেতলাল, জয়পুরহাট - সদস্য।

১৪। উপজেলা শিক্ষা অফিসার, ক্ষেতলাল, জয়পুরহাট - সদস্য।

১৫। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, ক্ষেতলাল, জয়পুরহাট - সদস্য।

১৬। উপজেলা প্রকৌশলী, এল.জি.ই.ডি. ক্ষেতলাল, জয়পুরহাট - সদস্য।

১৭। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, ক্ষেতলাল, জয়পুরহাট - সদস্য।

১৮। উপজেলা পরিবার পরিকল্পণা কর্মকর্তা, ক্ষেতলাল, জয়পুরহাট - সদস্য।

১৯। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, ক্ষেতলাল, জয়পুরহাট - সদস্য।

২০। উপ-সহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ক্ষেতলাল, জয়পুরহাট - সদস্য।

২১। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ক্ষেতলাল, জয়পুরহাট - সদস্য।




উপজেলা পরিষদ কার্যক্রমঃ


ক)  উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা পরিচালনা করণ।

খ)  বার্ষিক উন্নয়ন কর্মসূচীর অধীন উন্নয়নমূলক সকল কার্যক্রম বাস্তবায়ন ও তদারকিকরণ।

গ)  উপজেলা রাজস্ব তহবিল-এর অর্থে গৃহীত প্রকল্প বান্তবায়ন ও তদারকিকরণ।

ঘ)  উপজেলা পরিষদের অফিস চত্তর ও ভবন সমূহ রক্ষণাবেক্ষন।



নাগরিক সেবা সমূহঃ



বিশ্বস্ত সূত্রে সংবাদের ভিত্তিতে এবং আবেদনক্রমে আইন শৃঙ্খলা সংক্রান্ত পরিস্থিতি, পারিবারিক কলহ ও জমাজমি নিয়ে বিরোধ সংক্রান্ত বিষয়ে সালিশের মাধ্যমে নিষ্পত্তিকরণ।



৭। উপজেলায় বাস্তবায়নাধীন প্রকল্পসমূহঃ


প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী উন্নয়ন প্রকল্প-২ (PEDP-2)


 

শিক্ষা প্রতিষ্ঠানের নাম

প্রকল্পের বাজেট

প্রকল্পের কার্যক্রম

প্রকল্পের অর্থায়ন

এলাকা

প্রকল্প শুরুর তারিখ

মেয়াদ শেষের তারিখ

উপকারভোগীর সংখ্যা

প্রাক্কলিত মূল্য

পাঠানপাড়া সঃ প্রাঃ বিঃ

১৯৯৭০০০/-

চলমান

PEDP-2

বড়তারা

২২.০১.০৯

২২.০১.১০

ক্লাস্টার এলাকাভুক্ত গ্রাম।

১৯৯৬২৮৬/-

নওটিকা সঃ প্রাঃ বিঃ

১৯৯৭০০০/-

চলমান

PEDP-2

বড়তারা

২২.০১.০৯

২২.০১.১০

ক্লাস্টার এলাকাভুক্ত গ্রাম।

১৯৯২০৯০/-

গণমঙ্গল সঃ প্রাঃ বিঃ

১৯৯৭০০০/-

চলমান

PEDP-2

বড়তারা

২২.০১.০৯

২২.০১.১০

ক্লাস্টার এলাকাভুক্ত গ্রাম।

১৯৯২৮৪৩/-

ইকড়গাড়া সঃ প্রাঃ বিঃ

১৯৯৭০০০/-

চলমান

PEDP-2

ক্ষেতলাল

২২.০১.০৯

২২.০১.১০

ক্লাস্টার এলাকাভুক্ত গ্রাম।

১৯৮৫৫৯১/-

তালশন সঃ প্রাঃ বিঃ

১৯৯৭০০০/-

চলমান

PEDP-2

ক্ষেতলাল

২২.০১.০৯

২২.১১.০৯

ক্লাস্টার এলাকাভুক্ত গ্রাম।

১৯৯২৯৬৬/-

তেলাল কুসুমশহর সঃপ্রাঃ বিঃ

১৯৯৭০০০/-

চলমান

PEDP-2

বড়াইল

২২.০১.০৯

২২.০১.১০

ক্লাস্টার এলাকাভুক্ত গ্রাম।

১৯৯২৫১৪/-

আয়মাপুর সঃ প্রাঃ বিঃ

১৯৯৭০০০/-

চলমান

PEDP-2

মামুদপুর

২২.০১.০৯

২২.০১.১০

ক্লাস্টার এলাকাভুক্ত গ্রাম।

১৯৮৫৫৫১/-

মাটিহাঁস সঃ প্রাঃ বিঃ

১৯৯৭০০০/-

চলমান

PEDP-2

মামুদপুর

২২.০১.০৯

২২.০১.১০

ক্লাস্টার এলাকাভুক্ত গ্রাম।

১৯৯২৮৪৩/-

গোলাহার সঃ প্রাঃ বিঃ

১৯৯৭০০০/-

চলমান

PEDP-2

বড়াইল

২২.০১.০৯

২২.০১.১০

ক্লাস্টার এলাকাভুক্ত গ্রাম।

১৯৯২৫১৪/-

ছোটতারা সঃ প্রাঃ বিঃ

১৯৯৭০০০/-

চলমান

PEDP-2

বড়তারা

২২.০১.০৯

২২.০১.১০

ক্লাস্টার এলাকাভুক্ত গ্রাম।

১৯৯৬২৮৬/-

নিশ্চিন্তা সঃ প্রাঃ বিঃ

১৯৯৭০০০/-

চলমান

PEDP-2

বড়তারা

২২.০১.০৯

২২.০১.১০

ক্লাস্টার এলাকাভুক্ত গ্রাম।

১৯৯২০৯০/-

বানিয়াচাপড় সঃ প্রাঃবিঃ

১৯৯৭০০০/-

চলমান

PEDP-2

আলমপুর

২২.০১.০৯

২২.০১.১০

ক্লাস্টার এলাকাভুক্ত গ্রাম।

১৯৯৩৪৬৩/-

পৌলুঞ্জ সঃ প্রাঃ বিঃ

১৯৯৭০০০/-

চলমান

PEDP-2

আলমপুর

২২.০১.০৯

২২.০১.১০

ক্লাস্টার এলাকাভুক্ত গ্রাম।

১৯৯৩৪৬৩/-

 

.

রাজস্ব তহবিল হ‘তে প্রকল্প

 

 

ক্রমিক নং

প্রকল্পের নাম

প্রাক্কলিত মূল্য

১.

ফুলদিঘী হাটের বাংলা ১৪১৬ সনের ইজারা লব্ধ টাকার ২৫% অর্থ দ্বারা থামরা হতে ফুলদিঘী বাজারগামী

রাস্তায়  ইউ ড্রেন নির্মাণ প্রকল্প।

২৮,৫০০/-

২.

উত্তর হাট শহর হাট-বাজারের বাংলা ১৪১৫ সনের ইজারা মূল্যের ২০% অর্থ দিয়ে উক্ত হাটে পায়খানা নির্মান প্রকল্প।

৩৫২৪০/-

 


৮। গেস্ট হাউ :

 

অত্র উপজেলায় কোন গেস্ট হাউজ নেই। তবে জেলা পরিষদের তত্বাবধানে একটি ডাক বাংলো সচল অবস্থায় আছে। উক্ত ডাক বাংলোতে ভবন ০১টি এবং কক্ষের সংখ্যা ০২টি। সরকারী কর্মকর্তাদের জন্য সিটভাড়া ৪০/- (চল্লিশ) টাকা ও অন্যান্য কর্মকর্তাদের জন্য সিটভাড়া ৮০/- (আশি) টাকা। আবাসন সুবিধা মোটামুটি সস্তোষজনক।



৯। উপজেলা ভিত্তিক ইউনিয়ন তালিকাঃ


 

ইউনিয়নের নাম

জনসংখ্যা

পোস্টাল ঠিকানা

চেয়ারম্যানের নাম

চেয়ারম্যানের পোস্টাল ঠিকানা

ক্ষেতলাল সদর

২৩০১৫ জন

ক্ষেতলাল-৫৯২০, জয়পুরহাট।

মোঃ নুরুল ইসলাম চৌধুরী

ক্ষেতলাল-৫৯২০, জয়পুরহাট।

বড়তারা

২৭৪২৬ জন

উত্তর হাটশহর, ক্ষেতলাল, জয়পুরহাট।

মোঃ তোজাম্মেল হোসেন

উত্তর হাটশহর, ক্ষেতলাল, জয়পুরহাট।

বড়াইল

১৯৫৭০ জন

হিন্দাকসবা, ক্ষেতলাল, জয়পুরহাট।

মোঃ খলিলুর রহমান সরদার

হিন্দাকসবা, ক্ষেতলাল, জয়পুরহাট।

আলমপুর

২৩১৯৩ জন

ফুলদিঘী, ক্ষেতলাল, জয়পুরহাট।

মোঃ গাজীউল হক

ফুলদিঘী, ক্ষেতলাল, জয়পুরহাট।

মামুদপুর

২২৭১৪ জন

মামুদপুর, ক্ষেতলাল, জয়পুরহাট।

আব্দুর রশিদ বকুল

মামুদপুর, ক্ষেতলাল, জয়পুরহাট।