| জেলা সমবায় অফিস |
|
৭। অফিসের কার্যক্রম ও সার্ভিস চার্টার : নিবন্ধন ও উপ-আইন সংশোধনঃ বৈধ উপায়ে নিজেদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের জন্য নূন্যতম ২০(কুড়ি) জন একক ব্যক্তি সমন্বয়ে গঠিত প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধন প্রদান করা হয়। সমবায় সমিতি নিবন্ধনের সময় সমবায় সমিতি পরিচালনার সুনির্দিষ্ট বিধানাবলী সমন্বিত উপআইন নিবন্ধন করা হয় এবং পরবর্তীতে প্রয়োজনবোধে উপ আইনের সংশোধনী নিবন্ধন করা হয়। সরকারী কর্মসূচীর আওতায় বিত্তহীন, ভূমিহীন এবং আশ্রয়হীনদের দারিদ্রবিমোচনের লক্ষ্যে গঠিত প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধন প্রদান করা।
৮।ব্যবস্থাপনা, অডিট, পরিদর্শন, বিরোধ নিস্পত্তি ও অবসায়নঃ
সমিতির ব্যবস্থাপনা গণতান্ত্রিকভাবে নির্বাচিত কমিটি কর্তৃক পরিচালিত হয়। কোন সমবায় সমিতি নির্বাচন করতে ব্যর্থ হলে জেলা সমবায় অফিসার আইনের আওতায় অমর্ত্মবর্তী ব্যবস্থাপনা কমিটি নিয়োগ করেন। জেলা সমবায় অফিসার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মচারী বা ব্যক্তি দ্বারা প্রাথমিক সমিতির ব্যবস্থাপনা ও আর্থিক কার্যক্রমের উপর বাৎসরিক নিরীক্ষা সম্পাদন করা হয়। সমিতিতে সংগঠিত যে কোন অনিয়ম জেলা সমবায় অফিসার পরির্দশন কিংবা তদমেত্মর মাধ্যমে নিস্পত্তি করেন। প্রাথমিক সমিতির নির্বাচনসহ যে কোন সৃষ্ট বিরোধ জেলা সমবায় অফিসারের নিকট দায়ের করা হলে তিনি বা নিযুক্ত সালিশকারী ন্যায় বিচার, সমতা ও সুবিবেচনা প্রসূতভাবে নির্ধারিত সময়ের মধ্যে রায় প্রদান করেন। রায়ে কেউ সংক্ষুব্ধ হলে বিভাগীয় সমবায় দপ্তরের উপনিবন্ধক(বিচার) এর নিকট আপীল করতে পারেন। বিরোধ এবং আপীলের সাথে ১০০(একশত) টাকার কোর্ট ফি সংযুক্ত করতে হয়। প্রাথমিক সমিতি অকার্যকর হলে কিংবা সদস্যগণ সমিতি পরিচালনায় অনাগ্রহী হলে জেলা সমবায় অফিসার সমিতিকে অবসায়ন করতে পারেন। আবার সদস্যদের আগ্রহের কারনে অবসায়ন আদেশ প্রত্যাহার করতে পারেন।
৯। প্রশিক্ষণ ও অভিযোগ নিষ্পত্তিঃ
বাংলাদেশ সমবায় একাডেমী কোটবাড়ী কুমিললায় এবং আঞ্চলিক সমবায় শিক্ষায়তনে সমবায়ের বিভিন্ন বিষয় নিয়ে সমবায়ী/কর্মচারী/কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়াও জেলা সমবায় কার্যালয়ের ভ্রাম্যমান প্রশিক্ষণ ইউনিট কর্তৃক সমিতিতে গিয়ে ভ্রাম্যমান প্রশিক্ষণ দেওয়া হয়। কোন অভিযোগ থাকলে জেলা সমবায় অফিসারের নিকট দাখিল করলে তা নিস্পত্তি করা হয়ে থাকে।
১০। শাখা অফিসের তালিকা এবং যোগাযোগ তথ্যঃ
উপজেলা সমবায় অফিস সমূহের তালিকা ও ঠিকানাঃ উপজেলা সমবায় অফিসারের নামঃ
(ক) উপজেলা সমবায় অফিস, জয়পুরহাট সদর (ক) মোঃ ইসমাইল হোসেন সিরাজী উপজেলা পরিষদ ভবন, জয়পুরহাট সদর। ফোনঃ ০৫৭১-৬৩৫৬৪। (খ) উপজেলা সমবায় অফিস, পাঁচবিবি, জয়পুরহাট। (খ) মোঃ সুলতানুল আলম উপজেলা পরিষদ ভবন, পাঁচবিবি, জয়পুরহাট। ফোনঃ ০৫৭২৪-৭৫০২৬। (গ) উপজেলা সমবায় অফিস, ক্ষেতলাল, জয়পুহরাট। (গ) মোঃ নবী নওজেস আলী খান উপজেলা পরিষদ ভবন, ক্ষেতলাল, জয়পুহরাট। ফোনঃ ০৫৭২৩-৫৬০৬৮। (ঘ) উপজেলা সমবায় অফিস, আক্কেলপুর, জয়পুহরাট। (ঘ) মোঃ আব্দুল মান্নান(অতিরিক্ত দায়িত্ব) উপজেলা পরিষদ ভবন, আক্কেলপুর, জয়পুহরাট। ফোনঃ ০৫৭২২-৬৪০৫২। (ঙ) উপজেলা সমবায় অফিস, কালাই, জয়পুরহাট। (ঙ) মোঃ আব্দুল মান্নান উপজেলা পরিষদ ভবন, কালাই, জয়পুরহাট। ফোনঃ ০৫৭২৫-৫৬১০৪।
|