|
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর আওতায় শাখাসমূহের নাম :
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর আওতায় শাখাসমূহের নাম :
|
শাখার নাম
|
কর্মকর্তার নাম
ও
পদবী
|
কার্যপরিধি
|
মন্তব্য
|
|
সাধারণ শাখা
|
শাহ্ মোঃ কামরুল হুদা
সহকারী কমিশনার
|
সকল প্রকার চিঠিপত্র গ্রহণ, বিতরণ, মুক্তিযোদ্ধা সংক্রান্ত কার্যক্রম , বিভিন্ন ক্রীড়া সংক্রান্ত কার্যক্রম, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের বিষয়ে কার্যক্রম গ্রহণ ও প্রাপ্ত অনুদান বিতরণ, হজ্জ সংক্রান্ত কার্যক্রম গ্রহণ, আদিবাসীদের সনদ পত্র প্রদান, বিভিন্ন সভা-সমাবেশের অনুমতি প্রদান, খাদ্য, বিদ্যুৎ ও স্বাস্থ্য বিভাগ সংক্রান্ত কার্যক্রম গ্রহণ ।
|
|
|
প্রবাশী কল্যাণ শাখা
|
শাহ্ মোঃ কামরুল হুদা
সহকারী কমিশনার
|
বিদেশ যেতে ইচ্ছুক এমন ধরনের জনগনকে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাইকিং ও পোস্টার প্রচারণা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম গ্রহণ করা হয়।
|
|
শিক্ষা শাখা
|
সোনিয়া আফরিন
সহকারী কমিশনার
|
শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন পরীক্ষা নিয়ন্ত্রণ, শিক্ষা প্রশাসনিক কার্যক্রম গ্রহণ ,জেলা প্রশাসকের সভাপতিত্বে পরিচালিত বিভিন্ন বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক/কর্মচারীদের বেতনভাতা প্রদান, জয়পুরহাট ফাউন্ডেশন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম গ্রহণ।
|
|
উন্নয়ন শাখা
|
সোনিয়া আফরিন
সহকারী কমিশনার
|
বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তদারকি, কৃষি বিভাগ সংক্রান্ত, এনজিও বিষয়ক,বিভিন্ন রাসায়নিক সার ডিলার নিয়োগ, সার বরাদ্দ ও বন্টন সংক্রান্ত, আদিবাসী সংক্রান্ত, জন্ম নিবন্ধন কার্যক্রম সংক্রান্ত ।
|
|
সংস্থাপন শাখা
|
মোঃ মোজাফফর রহমান
প্রশাসনিক কর্মকর্তা
|
৩য় শ্রেণীর কর্মচারীদের নিয়োগ, বদলী, পদোন্নতি, বেতন ভাতা, সার্ভিস বহি সংরক্ষণ, বিভাগীয় মামলা, বাজেট প্রণয়নসহ বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম গ্রহণ । কর্মকর্তা-কর্মচারীগণের বিভিন্ন প্রশিক্ষণ, ই-মেইল ও ই-গর্ভনেন্স সংক্রান্ত এবং তথ্য অধিকার সংক্রান্ত যাবতীয় কার্যক্রম।
|
|
নেজারত শাখা
|
মোহাম্মদ শফিউল আলম
সহকারী কমিশনার
|
৪র্থ শ্রেণীর কর্মচারীদের ব্যক্তিগত ফাইল ও সার্ভিস বহি সংরক্ষণ, বিল প্রস্তুতকরণ, স্টেশনারী মালামাল ক্রয় ও বিতরণ, আনুষাঙ্গিক ব্যয় ও বিল ভাউচার সংরক্ষণ, আসবাবপত্র ক্রয় ও সংরক্ষণ, কালেক্টরেট চত্বর পরিস্কার-পরিচ্ছনতার তদারকি, সার্কিট হাউস পরিস্কার পরিচ্ছন্নতা, ব্যবস্থাপনা ও তদারকি। গাড়ি রিকুইজিশন, সিনেমা, নাটক, যাত্রামেলা, বিনোদন মূলক ব্যবস্থা গ্রহণ, বিভিন্ন আদালতের সমনজারী সংক্রান্ত তদারকি, বাংলো অফিস ব্যবস্থাপনা ও তদারকি, বিদ্যুৎ বিল পরিশোধ ও ভাউচার সংরক্ষণ, টেলিফোন বিল পরিশোধ ও ভাউচার সংরক্ষণ, জেলা পুলের গাড়ীসমূহ মেরামত, সংরক্ষণ ও জ্বালানী সরবরাহ, ভিআইপি অতিথিদের প্রটোকল সংক্রান্ত বিষয়ে ব্যবস্থা গ্রহণ, সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠানের যাবতীয় ব্যবস্থা গ্রহণ, গাড়ি অধিযাচন, গাড়ী চালকদের বেতন ভাতা প্রদান এবং বিভিন্ন জাতীয় দিবস উদযাপনসহ যাবতীয় কার্যক্রম গ্রহণ ও সেবা দেয়া হয়।
|
|
ব্যবসা বাণিজ্য শাখা
|
মোহাম্মদ শফিউল আলম
সহকারী কমিশনার
|
অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আদেশ এর আওতায় বিভিন্ন পণ্যের ডিলিং লাইসেন্স প্রদান ও নবায়ন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য মনিটরিং, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধ সংক্রান্ত, জ্বালানী তেল সরবরাহ ও বিক্রয় সংক্রান্ত মনিটরিং, ভোক্তা অধিকার সংরক্ষণ সংক্রান্ত, আবাসিক হোটেল ও রেস্তোরা সংক্রান্ত লাইসেন্স প্রদান, নবায়ন মনিটরিং, উল্লিখিত কার্যক্রমের তথ্য আদান প্রদান, ইটভাটার লাইসেন্স প্রদান, নবায়ন ও অন্যান্য তথ্য আদান প্রদান সংক্রান্ত যাবতীয় কার্যক্রম।
|
|
সহানীয় সরকার শাখা
|
সোনিয়া আফরিন
সহকারী কমিশনার
|
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/সদস্যদের সম্মানী, ইউনিয়ন পরিষদ সচিবদের বেতনভাতা , নিয়োগ বদলী, সার্ভিস বহি সংরক্ষণ, প্রশিক্ষণ, ইউনিয়ন পরিষদ পরিদর্শন, এলজিএসপি প্রকল্প সংক্রান্ত, গ্রাম-পুলিশদের বেতন ভাতা ও পোষাক, চেয়ারম্যান /সদস্য/সচিবদের বিরুদ্ধে অভিযোগ সংক্রান্ত, ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ, জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা সংক্রান্ত, যৌতুক ও বাল্যবিবাহ এবং দরপত্র সংক্রান্ত যাবতীয় কার্যক্রম।
|
|
ত্রাণ শাখা
|
মুহাম্মদ আলী প্রিন্স
সহকারী কমিশনার
|
বিভিন্ন প্রকল্প যেমন- টিআর, কাবিখা, ব্রিজ, কালভাট নিমার্ণ, ভিজিএফ, জিআর টাকা, গৃহ বাবদ মঞ্জুরী, জিআর চাল, প্রকল্প সমূহের বরাদ্দ , প্রাপ্তি ও সংশ্লিষ্ট উপজেলায় বিতরণ ও ত্রাণ সামগ্রী বিতরণ ।
|
|
লাইব্রেরী শাখা
|
মুহাম্মদ নজরুল ইসলাম
সহকারী কমিশনার
|
বিভিন্ন ফরম ও স্টেশনারী মালামাল সংরক্ষণ ও বিতরণ, বিভিন্ন বই ক্রয় ও সংরক্ষণ, বিসিএস পরীক্ষার আবেদন পত্র গ্রহণ ও প্রবেশ পত্র বিতরণ।
|
|
আইসিটি শাখা
|
রমেন্দ্রনাথ বিশ্বাস
সহকারী কমিশনার
ও
ফোকাল পয়েন্ট কর্মকর্তা
|
জেলা তথ্য বাতায়ন হালনাগাদকরণ, ই-মেইল ডাউনলোড ও প্রেরণ, কম্পিউটার ল্যাব স্থাপন, কর্মচারীদের কম্পিউটার প্রশিক্ষণ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম।
|
|
তথ্য ও সেবা কেন্দ্র
|
রমেন্দ্র নাথ বিশ্বাস
সহকারী কমিশনার
|
জেলা প্রশাসকের কার্যালয়ে আগত জনগনকে নাগরিক সেবাসহ প্রয়োজনীয় তথ্য/পরামর্শ প্রদান করা হয়।
|
|
|
পর্যটন সেল
|
শাহ্ মো: কামরুল হুদা
সহকারী কমিশনার
|
পর্যটন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম গ্রহণ করা হয়।
|
|
|