header_01
 মঙ্গলবার, সেপ্টেম্বর ০৭, ২০১০
জেলা প্রশাসন
left_menu_pic
Joomla Slide Menu by DART Creations
left_menu_footer
সচরাচর জিজ্ঞাসা

 

সাধারণ শাখা

জিজ্ঞাস্য সমূহ

মুক্তিযোদ্ধাদের যাবতীয় বিষয়াদি ১-৩ দিনের মধ্যে নিষ্পন্ন করা হয়

সরকারি অনুদান ০১ (এক) সপ্তাহের মধ্যে নিষ্পন্ন করা হয়

আদিবাসিদের সনদপত্র ১-৩ দিনের মধ্যে নিষ্পন্ন করা হয়

এনজিওদের প্রত্যয়ন পত্র ১৫ (পনের) দিনের মধ্যে নিষ্পন্ন করা হয়

হজ্বের বিষয়ে সরাসরি তথ্য দেয়া হয়

স্বারকলিপির বিষয়ে ১-৩ দিনের মধ্যে ব্যবস্থা নেয়া হয়

 



শিক্ষা ও কল্যাণ শাখা

জিজ্ঞাস্য সমূহ

প্রশ্ন

উত্তর

শিক্ষা সংক্রান্ত কোন শিক্ষা বৃত্তি প্রদান করা হয় কি না ?

এ শাখা হতে কোন শিক্ষা বৃত্তি প্রদান করা হয় নাতবে জেলা পরিষদ কর্তৃক বিতরণ করা হয়

সরকারি ৩য় ও ৪র্খ কর্মচারিদের সন্তানদের শিক্ষা সংক্রান্ত কোন বৃত্তি প্রদান করা হয় কি ?

এ শাখা থেকে হয় নাতবে বিভাগীয় কমিশনারের কার্যালয় হতে প্রাপ্ত কল্যাণ তহবিল ফরম সংস্থাপন শাখা থেকে বিতরণ করা হয়

সকল প্রকার পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশ, কেন্দ্র নির্ধারণ, পরীক্ষা পরিচালনার কমিটি সংক্রান্ত জিঞ্জাসা

সংশ্লিষ্ট বিষয়ে প্রাপ্ত চিঠি পত্রের আলোকে সুনির্দিষ্ট জবাব প্রদান করা হয়

শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন কমিটি গঠন সংক্রান্ত নিয়ম ও নীতিমালা এবং যোগ্যতার বিষয় সংক্রান্ত জিঞ্জাসা

কমিটি গঠন সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ জারিকৃত সার্কৃলার ও নির্দেশনা এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি গঠন সংক্রান্ত নীতি মালার আলোকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়

 



ব্যবসা ও বানিজ্য শাখা

জিজ্ঞাস্য সমূহ

জুয়েলারী লাইসেন্স সংক্রান্ত জিজ্ঞাসাঃ

( ব্যবসা-বাণিজ্য শাখা)

প্রশ্ন

উত্তর

জুয়েলারী লাইসেন্স পাওয়ার পদ্ধতি কি ?

ব্যবসা ও বাণিজ্য শাখা থেকে নির্দিষ্ট ফরম সংগ্রহ পূর্বক পূরণ করে জেলা প্রশাসক বরাবরে আবেদন করলে তা সংশিলষ্ট উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে তদন্ত প্রতিবেদনের জন্য পাঠানো হয়উপজেলা নির্বাহী অফিসারের সন্তোষজনক প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে লাইসেন্স প্রদান করা হয়

কি কি কাগজপত্র আবশ্যক ?

দোকান ঘরের ভারাটিয়ানামা/ দলিল, খাজনার রশিদ, ট্রেড লাইসেন্স, নাগরিক সনদপত্র, ব্যাংক সলভেন্সী সার্টিফিকেট

জুয়েলারী লাইসেন্স ফি কত ?

ফি -১০০০/- টাকা

জুয়েলারী লাইসেন্সের নবায়ন ফি কত ?

নবায়ন ফি- ৫০০/- টাকা

লৌহজাত দ্রব্যাদি বিক্রয়ের লাইসেন্স সংক্রান্ত জিজ্ঞাসাঃ

( ব্যবসা-বাণিজ্য শাখা)

প্রশ্ন

উত্তর

জুয়েলারী লাইসেন্স পাওয়ার পদ্ধতি কি ?

ব্যবসা ও বাণিজ্য শাখা থেকে নির্দিষ্ট ফরম সংগ্রহ পূর্বক পূরণ করে জেলা প্রশাসক বরাবরে আবেদন করলে তা সংশিলষ্ট উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে তদন্ত প্রতিবেদনের জন্য পাঠানো হয়উপজেলা নির্বাহী অফিসারের সন্তোষজনক প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে লাইসেন্স প্রদান করা হয়

কি কি কাগজপত্র আবশ্যক ?

দোকান ঘরের ভারাটিয়ানামা/ দলিল, খাজনার রশিদ, ট্রেড লাইসেন্স, নাগরিক সনদপত্র, ব্যাংক সলভেন্সী সার্টিফিকেট

লৌহজাত দ্রব্যাদি বিক্রয়ের লাইসেন্স ফি কত ?

ফি -১০০০/- টাকা

লৌহজাত দ্রব্যাদি বিক্রয়ের লাইসেন্সের নবায়ন ফি কত ?

নবায়ন ফি- ৫০০/- টাকা

 



তথ্য ও অভিযোগ শাখা

জিজ্ঞাস্য সমূহ

1. অভিযোগের তদন্ত হবে কিনা তা ০১ দিনের মধ্যে জানান হয়

2. বাছাইকৃত অভিযোগ ০৩ কার্যদিবসের মধ্যে নথিভূক্ত করা হয়

3. তদন্তে অভিযোগ প্রমাণিত না হলে ০৩ কার্য দিবসের মধ্যে নথিভূক্ত করা হয়

4. তদন্তে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা গ্রহণের জন্য ০৫ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট প্রেরণ করা হয়

5. বিভিন্ন সরকারি, আধা-সরকারি, বেসরকারি বা স্বায়ত্ব শাসিত সংস্থা থেকে প্রাপ্ত পত্র কার্যক্রম গ্রহণ না হলে তা ০৩ দিনের মধ্যে নিষ্পত্তি করা হয়



ট্রেজারি শাখা

জিজ্ঞাস্য সমূহ

প্রশ্ন

উত্তর

ক) ভেন্ডার লাইসেন্স কিভাবে পাওয়া যায় ?                                              

খ) বিভিন্ প্রকারের স্ট্যাম্প কতদিন পর পর সরবরাহ করা হয় ?

গ) সাধারণত কিকি পরীক্ষার প্রশ্নপত্র সংরক্ষণ করা হয় ?

জেলা প্রশাসক মহোদয় বরাবর আবেদন করতে হয়পরবর্তিতে সঙশ্লিষ্ট উপজেলা নির্বাহি অফিসার ও সাব-রেজিস্ট্রার এর তদন্ত/মতামতের ভিত্তিতে জেলা প্রশাসক মহোদয় ভেন্ডার লাইসেন্সের অনুমতি প্রদান করে থাকেন

সপ্তাহে একদিন বিভিন্ন প্রকার স্ট্যাম্পের চালানের টাকা ব্যাংকে জমার পর ব্যাংক স্ক্রল প্রাপ্তি সাপেক্ষে স্ট্যাম্প সরবরাহ করা হয়


এস.এস.সি, এইচ.এস.সি, অনার্স, মাস্টার্স, জাতীয় বিশ্ববিদ্যালয়, উম্মুক্ত বিশ্ববিদ্যালয়সহ সকল প্রকার পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র সংরক্ষণ করা হয়

 



রাজস্ব শাখা

জিজ্ঞাস্য সমূহ

বগুড়া সদর উপজেলার অর্পিত সম্পত্তির লিজ প্রদান/নবায়ন

সময় : আবেদন প্রাপ্তির ৩০ দিনের মধ্যে সিদ্ধান্ত প্রদান

সদর ব্যতিত অন্যান্য উপজেলার অর্পিত সম্পত্তির লিজ প্রদান/নবায়ন

সময় : আবেদন প্রাপ্তির ১৫ দিনের মধ্যে তদন্তের জন্য প্রেরণ এবং

তদন্ত প্রতিবেদন প্রাপ্তির ১৫ দিনের মধ্যে চুড়ান্ত সিদ্ধান্ত প্রদান

বগুড়া সদর উপজেলার পরিত্যক্ত সম্পত্তির লিজ প্রদান/নবায়ন

সময় : আবেদন প্রাপ্তির ৩০ দিনের মধ্যে সিদ্ধান্ত প্রদান

সদর ব্যতিত অন্যান্য উপজেলার পরিত্যক্ত সম্পত্তির লিজ প্রদান/নবায়ন

সময় : আবেদন প্রাপ্তির ১৫ দিনের মধ্যে তদন্তের জন্য প্রেরণ

তদন্ত প্রতিবেদন প্রাপ্তির ১৫ দিনের মধ্যে চুড়ান্ত সিদ্ধান্ত প্রদান

খাস জমি বন্দোবস্ত প্রদান

সময় : প্রস্তাব প্রাপ্তির ১৫ দিনের মধ্যে অনুমোদনকারি কর্তৃপক্ষের নিকট প্রেরণ

পরিত্যক্ত/অর্পিত পুকুরের লিজ অনুমোদন

সময় : প্রস্তাব প্রাপ্তির ১৫ দিনের মধ্যে চুড়ান্ত সিদ্ধান্ত প্রদান/ অনুমোদনকারি কর্তৃপক্ষের নিকট প্রেরণ

মেলা নিলাম প্রদান

সময় : ডাক অনুষ্ঠানের ০৩ দিনের মধ্যে সিদ্ধান্ত প্রদান

সায়রাতভূক্ত জলমহাল/বালুমহাল ইজারা প্রদান

সময় : বিজ্ঞপ্তির মাধ্যমে নির্ধারিত

১০ভূ-সম্পত্তি জবর দখল সংক্রান্ত অভিযোগ

সময় : আবেদন প্রাপ্তির ৩০ দিনের মধ্যে সিদ্ধান্ত প্রদান/প্রয়োজনীয় কার্যক্রমের জন্য অনুমোদনকারি কর্তৃপক্ষের নিকট প্রেরণ

১১ওয়াকফ/দেবোত্তর সম্পত্তি সংক্রান্ত অভিযোগ

সময় : আবেদন প্রাপ্তির ৩০ দিনের মধ্যে সিদ্ধান্ত প্রদান/প্রয়োজনীয় কার্যক্রমের জন্য প্রেরণ



পাসপোর্ট শাখা

জিজ্ঞাস্য সমূহ

প্রশ্ন

উত্তর

আন্তর্জাতিক পাসপোর্ট

পাসপোর্টের আবেদন ফরম কোথায় পাওয়া যায় ?

পাসপোর্ট শাখা এবং পোষ্ট অফিস (বিনামূল্যে), যে কোন ফরম স্টেশনারী দোকানে (নির্ধারিত মূল্যে) অথবা যে কোন মূল কপির ফটোকপি গ্রহণযোগ্য

পাসপোর্ট পাওয়ার পদ্ধতি ?

প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করার পর পুলিশ ভেরিফিকেশনে সন্তোষজনক প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে পাসপোর্ট প্রদান করা হয়

অতিজরুরী পাসপোর্ট কতদিনে সরবরাহ করা হয় এবং ফি কত ?

আবেদন করার ৭২ ঘন্টার মধ্যে সরবরাহ করা হয়

৪৮ পৃষ্ঠার বই এর জন্য - ৫০০০/- (পাঁচ হাজার) টাকা

৬৪ পৃষ্ঠার বই এর জন্য - ৬০০০/- (ছয় হাজার) টাকা

জরুরী পাসপোর্ট কতদিনে সরবরাহ করা হয় এবং ফি কত ?

পুলিশ প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে ১১ দিন পরে অন্যথায় ২১ দিন পরে সরবরাহ করা হয়

৪৮ পৃষ্ঠার বই এর জন্য - ৩০০০/- (তিন হাজার) টাকা

৬৪ পৃষ্ঠার বই এর জন্য - ৩৫০০/- (তিন হাজার পাঁচ শত) টাকা

সাধারণ পাসপোর্ট কতদিনে সরবরাহ করা হয় এবং ফি কত ?

পুলিশ প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে ২১ দিন পরে অন্যথায় ১ মাস পরে সরবরাহ করা হয়

৪৮ পৃষ্ঠার বই এর জন্য - ২০০০/- (দুই হাজার) টাকা

৬৪ পৃষ্ঠার বই এর জন্য - ২৫০০/- (দুই হাজার পাঁচ শত) টাকা

পাসপোর্ট নবায়ন করতে কত দিন লাগে এবং ফি কত?

অতিজরুরী- ৭২ ঘন্টার মধ্যে- ফি-২৫০০/- টাকা

সাধারণ- ১৫ কার্যদিবসের মধ্যে- ফি-১৫০০/- টাকা

সংশোধন, সংযোজন ও বিয়োজন করতে কত দিন লাগে এবং ফি কত ?

অতিজরুরী- ৭২ ঘন্টার মধ্যে- ফি-৫০০/- টাকা

সাধারণ- ১৫ কার্যদিবসের মধ্যে- ফি-৩০০/- টাকা

পাসপোর্ট নবায়ন করতে কত দিন লাগে এবং ফি কত?

অতিজরুরী- ৭২ ঘন্টার মধ্যে- ফি-১৫০০/- টাকা

সাধারণ- ১৫ কার্যদিবসের মধ্যে- ফি-১০০০/- টাকা

সংশোধন, সংযোজন ও বিয়োজন করতে কত দিন লাগে এবং ফি কত ?

অতিজরুরী- ৭২ ঘন্টার মধ্যে- ফি-৩০০/- টাকা

সাধারণ- ১৫ কার্যদিবসের মধ্যে- ফি-২০০/- টাকা

কখন আবেদনপত্র গ্রহণ করা হয় ?

সকাল-৯.০০ টা হতে দুপুর- ২.০০ টা পর্যন্ত

কখন পাসপোর্ট বিতরণ করা হয় ?

বিকাল- ৪.০০ টা হতে ৫.০০ টা পর্যন্ত

কি কি কাগজপত্র আবশ্যক ?

নতুন আবেদনঃ- নাগরিক সনদ, ভোটার আইডি কার্ডসরকারী চাকুরীজীবীর ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের ছাড়পত্র

নাম সংশোধনের ক্ষেত্রেঃ- নাম সংশোধনের ক্ষেত্রে এস এস সি বা সমমানের সনদ/ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আদালতের হলফনামা অথবা পত্রিকায় বিজ্ঞপ্তি আবশ্যক

সন্তানের নাম সংযোজনের ক্ষেত্রে ঃ- সন্তানের জন্ম সনদ

 



সংস্থাপন শাখা

জিজ্ঞাস্য সমূহ

কর্মকর্তাগণের বেতন বিল ফরম

কর্মকর্তাগণের ভ্রমন ভাতা বিল ফরম

কর্মচারিগণের বেতন বিল ফরম

কর্মচারিগণের ভ্রমন ভাতা বিল ফরম

কর্মকর্তা/কর্মচারিগণের জিপি ফান্ড থেকে অগ্রিম উত্তোলনের আবেদন ফরম

কর্মকর্তা/কর্মচারিগণের জিপি ফান্ড থেকে অগ্রিম উত্তোলনের বিল ফরম

শেষ বেতনের প্রত্যয়ন পত্রের ফরম

পত্র প্রাপ্তি ও জারির রেজিস্টার

পিয়ন বহি

১০ক্যাশ বহি

১১কর্মকর্তা ও কর্মচারিদের অর্জিত ছুটির নির্ধারিত ফরম

১২কর্মকর্তা ও কর্মচারিদের ছুটির রেজিস্টার



জে এম শাখা

জিজ্ঞাস্য সমূহ

আগ্নেয়াস্ত্র লাইসেন্স সংক্রান্ত জিজ্ঞাসাঃ

(জেএম শাখা)

প্রশ্ন

উত্তর

আগ্নেয়াস্ত্র লাইসেন্সের আবেদন ফরম কোথায় পাওয়া যায় ?

জে.এম শাখায় অথবা ফটোকপি

আগ্নেয়াস্ত্র লাইসেন্স পাওয়ার পদ্ধতি কী ?

একনালা/ দুইনালা বন্দুক / রাইফেল লাইসেন্সের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করার পর ডিএসবি শাখার সন্তোষজনক মতামত প্রাপ্তি সাপেক্ষে লাইসেন্স প্রদান করা হয়

পিস্তল/ রিভলবার লাইসেন্সের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করলে ডিএসবি শাখার সন্তোষজনক মতামত প্রাপ্তির পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে লাইসেন্স প্রদান করা হয়

কাকে আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান করা যায় ?

বিশিষ্ট শিল্পপতি যার বাসরিক আয়কর-২,০০,০০০/- টাকালাইসেন্সধারীর বার্ধক্যজনিত কারণে এবং মৃত্যুজনিত কারণে ওয়ারিশের অনুকূলে অস্ত্র হসতান্তরের ক্ষেত্রে লাইসেন্স প্রদান করা হয়

বয়স ?

একনালা/ দুইনালা বন্দুক/ রাইফেল লাইসেন্সের ক্ষেত্রে ২৫ বসর

পিসতল/ রিভলবার লাইসেন্সের ক্ষেত্রে- ৩২ বসর

কি কি কাগজপত্র আবশ্যক ?

জন্ম নিবন্ধন, নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, আয়কর সার্টিফিকেট, প্রযোজ্য ক্ষেত্রে ওয়ারিশান সার্টিফিকেট

আগ্নেয়াস্ত্র লাইসেন্স ফি কত ?

একনালা/ দুইনালা বন্দুক লাইসেন্সের ক্ষেত্রে ফি- ২০০০/- টাকা

পিসতল/ রিভলবার/ রাইফেল লাইসেন্সের ক্ষেত্রে ফি- ৪০০০/- টাকা

কখন নবায়ন করতে হয় ?

সাধারণত প্রতিবছর ডিসেম্বর মাসে নবায়ন করতে হয়বিশেষ বিশেষ ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট বিশেষ ক্ষমতায় নবায়নের সময়সীমা পরবর্তী বছরের জানুয়ারী মাস পর্যন্ত বৃদ্ধি করে থাকেন

নবায়ন ফি কত ?

গাদা বন্দুক/তরবারির ক্ষেত্রে- ৪০০/- টাকা

একনালা/ দুইনালা বন্দুকের লাইসেন্সের ক্ষেত্রে ফি-৮০০/- টাকা

পিসতল/ রিভলবার/ রাইফেল এর লাইসেন্সের ক্ষেত্রে ফি- ২০০০/- টাকা