|

জয়পুরহাট জেলার উত্তরে দিনাজপুর জেলা, পূর্বে গাইবান্ধা ও বগুড়া জেলা, দক্ষিণে- বগুড়া ও নওগাঁ জেলা, পশ্চিমে নওগাঁ ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য । সর্বোচ্চ গড় তাপমাত্রা- ৩৪.৬ ডিগ্রী সে. সর্বনিম্ন ১১.৯ ডিগ্রী সে. । বার্ষিক গড় বৃষ্টিপাত ১৬১০ মিঃ মিঃ। ছোট যমুনা, তুলশীগঙ্গা, চিরি, হারামতি ও শ্রীনদী বিধৌত একটি স্বাধীন বাংলায় ব্রিটিশ শাসনামলে ১৮২১ সালে বৃহত্তর রাজশাহী জেলার চারটি, রংপুর জেলার ২টি ও দিনাজপুর জেলার ৩টি থানা নিয়ে যে বগুড়া জেলা গঠিত হয়েছিল, তারই অংশবিশেষ নিয়ে ১৯৭১ সালে প্রথমে জয়পুরহাট মহকুমা এবং পরবর্তীকালে ১৯৮৪ সালে জয়পুরহাট জেলা গঠিত হয়।
গণতান্ত্রিক সরকার জনগণের স্বপ্নকে বাস্তব রূপদানের জন্য ২০২১ এর ভিশন নির্ধারণ করেছে ডিজিটাল বাংলাদেশ। ইতোমধ্যেই ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার কর্তৃক কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে বর্তমানে জেলা প্রশাসকের কার্যালয়ের ওয়েবসাইট খোলার কার্যক্রম চলছে। রাষ্ট্রের সকল উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন ও সমন্বয় হয় মাঠ প্রশাসনের মাধ্যমে। মাঠ প্রশাসনের মৌলিক স্তর হল জেলা প্রশাসন। জেলা প্রশাসনের ওয়েবসাইট শুধু জেলা প্রশাসকের কার্যালয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং এটি জেলার সার্বিক তথ্যভাণ্ডার হিসেবে কাজ করবে যা ভবিষ্যতে জনগণের যোগাযোগের কার্যকর মাধ্যম হিসেবে আবির্ভূত হবে। এ ওয়েবসাইট হবে সুশাসন ও ডিজিটাল বাংলাদেশ সৃষ্টির পথে রাষ্ট্রের এক ধাপ এগিয়ে চলার অনুপ্রেরণা। জয়পুরহাট ওয়েবসাইটের মাধ্যমে জনগণের সাথে জেলা প্রশাসন, জেলার বিভিন্ন বিভাগ ও সরকারের সাথে মিথষ্ক্রিয়া চলবে প্রতিনিয়ত। এ ওয়েবের মাধ্যমে প্রশাসনের সাথে একদিকে যেমন জনগণের সম্পৃক্ততা এবং জবাবদিহিতা বাড়বে, তেমনি জেলার বিপুল সংখ্যক প্রবাসী যে কোন তথ্য ও সমস্যা সরাসরি প্রশাসনকে অবহিত করতে পারবেন এবং এর প্রতিকার পাবেন। বিশ্বের যে কোন প্রান্ত থেকে মানুষ জয়পুরহাটকে খুঁজে পাবেন ঘরের কাছের আঙিনার মতো করে। ইতোমধ্যে ওয়েব হালনাগাদকরণ ও জনগণের চাহিত তথ্যের যোগান দেওয়ার জন্য প্রতিষ্ঠা করা হয়েছে জেলা প্রশাসনের ওয়েব সেল।
|
|